uBO Lite (uBOL) হলো একটি ম্যানিফেস্ট ভার্সন ৩ ভিত্তিক কনটেন্ট ব্লকার

পূর্ব নির্ধারিত নিয়ম সেট uBlock অরিজিনের ডিফল্ট ফিল্টারসেটের সাথে মিলে যায়:

- uBlock অরিজিনের বিল্ট ইন ফিল্টার তালিকা
- ইজিলিস্ট
- সহজ গোপনীয়তা
- পিটার লো এর বিজ্ঞাপন এবং ট্র্যাকিং সার্ভার তালিকা

তুমি অপশন পাতায় গিয়ে আরও নিয়ম যোগ করতে পারো -- পপআপ প্যানেলে _গিয়ার_ আইকনে ক্লিক করে।

uBOL সম্পূর্ণরূপে ঘোষণামূলক, অর্থাৎ ফিল্টারিং করতে একটি স্থায়ী uBOL প্রক্রিয়ার প্রয়োজন নেই, এবং CSS/JS ইনজেকশন-ভিত্তিক বিষয়বস্তু ফিল্টারিং এক্সটেনশনের পরিবর্তে ব্রাউজার নিজেই নির্ভরযোগ্যভাবে এই কাজ করে থাকে। এর মানে হল যে কন্টেন্ট ব্লকিং চলমান থাকা অবস্থায় uBOL নিজেই CPU/মেমরি রিসোর্স ব্যবহার করে না -- uBOL-এর পরিষেবার প্রক্রিয়ার প্রয়োজন শুধুমাত্র_ যখন আপনি পপআপ প্যানেল বা অপশন পেজগুলির সাথে ইন্টারঅ্যাক্ট করেন।
